প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল। উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালালউদ্দিন ও মো. ওয়াহিদুজ্জামান খন্দকার। বিজ্ঞপ্তি।