ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ষষ্ঠ ব্যাচের ফেলোশিপ ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ষষ্ঠ ব্যাচের ফেলোশিপ ক্লাস শুরু হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ষষ্ঠ ব্যাচের ফেলোশিপ ক্লাস শুরু হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

তরুণ নেতৃত্ব গঠন ফেলোশিপ প্রোগ্রামের ষষ্ঠ ব্যাচের ক্লাস শুরু করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। এবারের কার্যক্রমে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের ২৯ জন তরুণ নেতা অংশ নিচ্ছেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে শুরু হওয়া ব্যাচটি অক্টোবরে তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে। এ সময়ে তারা বিভিন্ন বিষয় যেমন: আইটি, মিডিয়া, অ্যাডভোকেসি, সুশাসন, রাজনৈতিক নীতিমালা, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও গবেষণা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজ নিজ জেলায় নিজ নিজ দলের জন্যও কাজ করবেন।

দায়িত্বশীল নেতা হিসেবে নিজেদের গড়ে তোলার দক্ষতা বৃদ্ধি এবং নিজ দলের মধ্যে নিজেদের অংশগ্রহণ আরও বাড়ানোর মাধ্যমে তৃণমূল পর্যায়ের তরুণ নেতাদের সহায়তা করা ইডিআইয়ের ফেলোশিপ কার্যক্রমের উদ্দেশ্য। এই ফেলোরা ডিআইএর ফেলোশিপ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১২৪ জন সদস্যের সঙ্গেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাডভোকেসিতে কাজ করবেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা বাংলাদেশে ‘গণতান্ত্রিক অংশ গ্রহণ এবং সংস্কার-ডিপিআর’ নামে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ইউএসএইড ও ইউকেএইডের যৌথ অর্থায়নে পরিচালিত ডিপিআর প্রকল্পের তিনটি উদ্দেশ্য হলো রাজনীতিতে তৃণমূল পর্যায়ে অংশ গ্রহণ বৃদ্ধি, তথ্যের সহজ প্রাপ্যতা ও ব্যবহারের উন্নয়ন এবং জবাবদিহিমূলক রাজনীতির জন্য রাজনৈতিক পরিবেশের উন্নয়ন।