ডেল নিয়ে এল ডেল ভস্ট্রো ৫৪৬০
ডেল বাংলাদেশ বাজারে ছেড়েছে ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলের ল্যাপটপ। গত শনিবার রাজধানীর গুলশানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ল্যাপটপ মডেলের উদ্বোধন করা হয়।ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির আল্ট্রা থিন ও পাওয়ারফুল এই ল্যাপটপ মডেলটির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর।স্মিক ও ব্রাশড অ্যালুমিনিয়ামে তৈরি ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলটি নতুন প্রজন্মের আল্ট্রা থিন ও লাইট একটি ল্যাপটপ। স্মিক ও হালকা এই ল্যাপটপ মডেলটি মোবিলিটি ও ফ্লেক্সিবিলিটির পাশাপাশি পুরোমাত্রায় সার্বিক পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। মাত্র ১৮ দশমিক ৩ মিলিমিটার পাতলা ও ১ দশমিক ৫ কেজি ওজনের এ ল্যাপটপটি সত্যিকার অর্থেই থিন ও লাইট। যেসব ক্রেতা ও প্রফেশনাল মোবিলিটি ও পারফরম্যান্সের সমন্বয়ে স্বল্পমূল্যে একটি পাওয়ারফুল ল্যাপটপ কেনার কথা ভাবছেন, এই মডেলের ল্যাপটপটি তাঁদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানে ডেল বাংলাদেশের মার্কেটিং হেড শায়লা পারভীন উদ্বোধনী বক্তব্য দেন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহমুদ কাইয়ুম উল্লেখযোগ্য ফিচারগুলো তুলে ধরেন। এ ছাড়া ডেলের হেড অব চ্যানেল অ্যান্ড পার্টনার ডেভেলপমেন্ট মোহাম্মদ আতিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তাসহ ডেল ডিস্ট্রিবিউশন পার্টনারের প্রতিনিধি ও গণযোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।