ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের নতুন এমডি ও সিইও জালালুল আজিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জালালুল আজিম সম্প্রতি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রগতি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে একই পদে কর্মরত ছিলেন।জালালুল আজিম অ্যালিকো ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে বিভিন্ন উচ্চপদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি একজন প্রাক্তন বিসিএস (রেলওয়ে) ক্যাডার অফিসার। জালালুল আজিম কৃষি প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি নিয়ে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকার ‘লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একজন ফেলো’ ও একই দেশের কাস্টমার সার্ভিসেস ইনস্টিটিউট অব লোমা থেকে পিসিএস ডিপ্লোমা লাভ করেন। তিনি দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে যোগ দেন। বিজ্ঞপ্তি।