ডেল্টা লাইফ-হানসার চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স ও হানসা সলিউশন্স ইন্ডিয়ার মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানে ডেল্টা লাইফ টাওয়ারে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ডেল্টা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্বপন কুমার সরকার এবং হানসার নির্বাহী পরিচালক রামপ্রসাদ। এ সময় ডেল্টা লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিবা রহমান, এসিআইআইয়ের (ইউকে) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।