ডেল্টা লাইফের পর্ষদ সভা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আগামী ৩ মে শনিবার ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। সভার তারিখ পরে জানানো হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার কথা ছিল।