ডেল্টা লাইফের ৩০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনবিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ডেল্টা লাইফ টাওয়ারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে এর উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মনজুরুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি পরিচালনা পর্ষদের সদস্য আজিজ আহমেদ, যেয়াদ রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিবা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।