ডেসকোর লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থতায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) লংকাবাংলা সিকিউরিটিজ কর্তৃক ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থ হওয়ায় তার কারণ অনুসন্ধানে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল সোমবার কমিশনের এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।কমিশন সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য লংকাবাংলা সিকিউরিটিজ ডেসকোর বেশ কিছু শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থ হয়। বিষয়টি এসইসির নজরে এলে সিকিউরিটিজ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হলেন: এসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ ও সহকারী পরিচালক তানিয়া শারমিন।বিস্তারিত তদন্ত শেষে কমিটিকে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।