ডেসকোর শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থ হওয়ায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা সিকিউরিটিজে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থ হওয়ায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের এক আদেশে আজ সোমবার এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।কমিশন সূত্রে জানা যায়, ৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বেশ কিছু শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থতার ঘটনা ঘটে। বিষয়টি এসইসির নজরে এলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী কমিশন এক আদেশে আজ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ ও সহকারী পরিচালক তানিয়া শারমিন।বিস্তারিত তদন্ত শেষে কমিটিকে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে কমিশনে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।