ড্যানিশের 'টুফান' ওয়েফার বিস্কুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিশ ফুডস বাজারে এনেছে ‘টুফান’ নামে ওয়েফার বিস্কুট। রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানির সেলস কনফারেন্স হলে সম্প্রতি এক অনুষ্ঠানে বিস্কুটটি বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সিইও কে এম আলী, সিএফও জয়নাল আবেদীন, হেড অব সাপ্লাই চেইন এম এ করিম, জেনারেল ম্যানেজার মিডিয়া কাজী মোহাম্মদ আবুল হাছান, জেনারেল ম্যানেজার ট্রেড মার্কেটিং আবদুল গফুর, এজিএম ব্র্যান্ড মোশাররফ হোসেন ভুঞা প্রমুখ। মিল্ক, স্ট্রবেরি, ব্যানানা ও চকলেট—এই চারটি ফ্লেভারে দেশের সর্বত্র পাওয়া যাবে টুফান বিস্কুট। বিজ্ঞপ্তি।