
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ জন শিক্ষার্থী জাপানের যোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (জেআইইউ) অনুষ্ঠিত এশিয়ান সামার প্রোগ্রাম (এএসপি) ২০১৫-এ যোগদান করেছেন। ওই প্রোগ্রামে অংশ নিতে তাঁরা ৫ জুলাই ঢাকা ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার থেকে ২৮ জুলাই পর্যন্ত জেআইইউ এর তিনটি ভিন্ন ক্যাম্পাস টোগান, আওয়া এবং সাকাদোতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটি সম্পূর্ণভাবে এশিয়ান ইউনিভার্সিটিজ প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ) দ্বারা পরিচালিত। বাংলাদেশসহ এশিয়ার মোট ১০টি দেশের ১৩টি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং শিক্ষকেরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এএসপিতে অংশ নিতে ঢাকা ত্যাগের আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান, রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক এবং পরিচালক (ইন্টারন্যাশনাল) মো. ফখরে হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানান হয়। বিজ্ঞপ্তি