ড্যাফোডিলে জার্মান রিসোর্স সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে জার্মান রিসোর্স সেন্টার স্থাপন উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রিসোর্স সেন্টার স্থাপনে এই চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্বল্প খরচে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পাবেন।
ড্যাফোডিলের উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির ইউরেশিয়া ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এ্যাড্রিও জন গিড্ডিস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মো. গোলাম রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।