ড্রাগন এয়ারের নতুন গন্তব্য ইয়াঙ্গুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রাগন এয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি থেকে হংকং-ইয়াঙ্গুন পথে সরাসরি বিমান পরিবহনসেবা চালু করবে।কোরিয়ান এয়ার, কাতার এয়ারওয়েজ, চায়নিজ তাইওয়ান ইভিএ এয়ারওয়েজ ও অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) পরে বিদেশি বিমান সংস্থাগুলোর মধ্যে হংকংভিত্তিক ড্রাগন এয়ার মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান পরিবহন কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।এ ছাড়া আরও তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা মিয়ানমারে বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। বিমান সংস্থাগুলো হলো: সিঙ্গাপুর এয়ারলাইনস, জার্মানিভিত্তিক কনডোর এয়ারলাইনস ও ট্রান্স এশিয়া এয়ারওয়েজ। ড্রাগন এয়ার হংকং-ইয়াঙ্গুন পথে এয়ারবাস এ৩২১ জেট বিমানের মাধ্যমে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার এই চার দিন যাত্রী পরিবহন করবে। সূত্র: এএফপি