
তরুণ লেখক সৃষ্টির লক্ষ্যে ‘তোমার গল্পে সবার ঈদ’ শীর্ষক গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে আরএফএলের পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’ ও বেসরকারি বৈশাখী টেলিভিশন। এ উপলক্ষে গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরএফএল প্লাস্টিকসের প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পিআর প্রোডাকশনের মাসুদুজ্জামান, মিডিয়া প্রধান সুজন মাহমুদ ও বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির উপস্থিত ছিলেন। সেরা পাঁচজন গল্পকার ৫০ হাজার টাকা করে পুরস্কার পাবেন। প্রতিযোগিতার বিচারক সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। সেরা পাঁচ গল্প থেকে বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালার জন্য তৈরি হবে পাঁচটি হাসির নাটক। গল্প পাঠানোর শেষ সময় ২৪ মে। পাঠানোর ঠিকানা: তোমার গল্পে সবার ঈদ, বৈশাখী টেলিভিশন, ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। এ ছাড়া ই-মেইল- [email protected]এ পাঠানো যাবে গল্প। বিজ্ঞপ্তি।