ড্রিমলাইনারের ত্রুটি উদ্ঘাটনে জাপানের তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান এয়ারলাইনস পরিচালিত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার জেট বিমান থেকে তেল নির্গত হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সেই দেশের পরিবহন মন্ত্রণালয়।যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সম্প্রতি এই বোয়িং বিমান তৈরি, ডিজাইন বা নকশা ও সংযোজনের প্রক্রিয়া পর্যালোচনা শুরু করার পরই জাপানের পরিবহন মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।তবে মার্কিন সংস্থাটি বিমানটিকে নিরাপদ বলে জানিয়েছে। তারা অবশ্য সমন্বিত পর্যালোচনার মাধ্যমে ড্রিমলাইনারে ত্রুটি না থাকার বিষয়টি নিশ্চিত করতে বলেছে। খবর বিবিসির। সাম্প্রতিককালে ড্রিমলাইনার বিমানের উড্ডয়নে বৈদ্যুতিক অগ্নিকাণ্ড ও ব্রেকের সমস্যাসহ বারবার ত্রুটি দেখা দেয়।এ পর্যন্ত ৫০টি ড্রিমলাইনার বিমান সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ২৪টিই পরিচালনা করছে জাপান এয়ারলাইনস ও অল নিপ্পন এয়ারলাইনস।