ডয়চে ভেলের 'অন্বেষণ' আরটিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ’ বাংলাদেশের বেসরকারি চ্যানেল আরটিভিতে গত বৃহস্পতিবার থেকে প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে জানাতে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডয়চে ভেলে বাংলাদেশের প্রতিনিধি রৌহাম মনজুর, জার্মানির ডেপুটি হেড অব মিশন মাইকেল শুল্টহাইস, ডয়চে ভেলের দক্ষিণ এশিয়ার ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে-বেভারবোর্গ ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং রোববার রাত ১টা ৪০ মিনিটে আরটিভিতে অন্বেষণ প্রচারিত হবে। বিজ্ঞপ্তি