ঢাকা অ্যাপোলো হাসপাতালের এজিএম হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো হসপিটালস ঢাকার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা হাসপাতালের বোর্ডরুমে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ২০১০ সালে হাসপাতালের মোট ২২১ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে, যা ২০০৯ সালের তুলনায় ৩০ দশমিক ৪০ শতাংশ বেশি। নিট লাভ হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকা, যা ২০০৯ সালের তুলনায় ২৩৫ শতাংশ বেশি।সভায় অন্যান্যের সঙ্গে এসটিএস গ্রুপের পরিচালক মোহাম্মদ এ মঈন, মাহবুবুল আনাম এবং অ্যাপোলো হসপিটালস ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পটার উপস্থিত ছিলেন।২০১০ সালে অ্যাপোলো হসপিটালস ঢাকা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও হেলথ ক্লিনিকের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বন্ধন দৃঢ় করেছে। একই বছরে ২০০টিরও বেশি করপোরেট চুক্তি স্বাক্ষরের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে অ্যাপোলো হাসপাতাল দেশের বিভিন্ন বহুজাতিক কোম্পানি, বেসরকারি ও আধাসরকারি সংস্থা, দূতাবাস ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ার আস্থা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।