ঢাকা আসছেন বিপণনশাস্ত্রের গুরু ফিলিপ কটলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) শাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার আগামী জুনে ঢাকায় আসছেন। তিনি ৮ জুন হোটেল র্যাডিসনে দেশের পেশাজীবীদের সঙ্গে একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেবেন ও মতবিনিময় করবেন।বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এটির আয়োজন করেছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘প্রফেশনাল মাস্টারক্লাস উইথ প্রফেসর ফিলিপ কটলার’। এতে বাংলাদেশের বিশিষ্ট বিপণন নেতৃবৃন্দ, ব্যবস্থাপক ও বিপণন পেশাজীবীরা অংশ নেবেন।গতকাল সোমবার রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফিলিপ কটলারের প্রতিনিধি ফাহিম আর কিবরিয়া, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শরিফুল ইসলাম এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ জুন ফিলিপ কটলার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং বিষয়ে মতামত দেবেন। ফিলিপ কটলার বিপণন শাস্ত্রে ‘ফোর পি’র (বর্তমানে সেভেন পি) জনক। তিনি ৫৫ বছর ধরে প্রচলিত বিপণন গবেষণা উন্নয়নের জন্য স্বীকৃত সামাজিক বিপণনের প্রবর্তক। তাঁর রচিত প্রিন্সিপালস অব মার্কেটিং ও মার্কেটিং ম্যানেজমেন্ট বইগুলো বিশ্বজুড়ে বাণিজ্য অনুষদের অবশ্যপাঠ্য। কটলার হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি তিনবার বিপণনবিষয়ক জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য কোভেটেড আলফা কাপ্পা পিএসআই অ্যাওয়ার্ড জিতেছেন, যা বিশ্বের ৫০ জন ব্যবসায়িক গুরু কর্তৃক ১৯৯৮ সাল থেকে স্বীকৃত। বিজ্ঞপ্তি।