ঢাকা আসছেন সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস মোরো
জেমস মোরো

সিটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাব-ক্লাস্টার প্রধান জেমস মোরো ঢাকা সফরে আসছেন। এ সফরে তিনি বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশে সিটির ব্যবসায় প্রসারের সম্ভাবনা পর্যালোচনা করবেন। জেমস মোরো সিটিতে তাঁর ৩৮ বছরের কর্মজীবনে ১০টি দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি সুইডেন ও মরক্কোতে সিটি কান্ট্রি অফিসার এবং সিটিব্যাংক জাপান ও সিটিব্যাংক কোরিয়াতে প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে কাজ করেন। এ ছাড়া জেমস ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত চীনের গুয়াংজু প্রদেশে সিটি অধিভুক্ত চায়না গুয়াংফা ব্যাংকে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি