ঢাকা আহ্ছানিয়া মিশন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী আয় তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সোমবার দিলকুশা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।এতে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের মাইক্রোফিন্যান্স ইউনিটের প্রধান মো. আব্দুস সালাম মিয়া।১১ জেলায় মিশনের ৩২টি আঞ্চলিক অফিসের মাধ্যমে এই কার্যক্রম প্রাথমিকভাবে পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে এ কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারিত হবে। বিজ্ঞপ্তি।