ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর পিএসসি কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন। সমাবর্তনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে এম মোহসীন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মাদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শামীম হায়দায় পাটোয়ারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মইনুল ইসলাম প্রমুখ।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্র্যাজুয়েট সম্পন্ন করা ২ হাজার ৪৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে সাতজনকে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং সাতজনকে ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।