ঢাকা ইপিজেডের কারখানা পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান গত মঙ্গলবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত এফসিআই (বিডি) লিমিটেড পরিদর্শন করেন।বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উৎপাদন খাতে ও বিশ্ব বাণিজ্যে যুক্তরাজ্যের বিনিয়োগ কীভাবে অবদান রাখছে, তা প্রত্যক্ষ করতে তিনি এই শিল্প-কারখানাটি পরিদর্শনে যান। এ সময় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, বাংলাদেশ যুক্তরাজ্যের অস্থায়ী হাইকমিশনার ডানকান নরম্যান, ব্রিটিশ উন্নয়ন সংস্থা ডিএফআইডির বাংলাদেশ প্রতিনিধি ক্রিস অস্টিন এবং এফসিআই (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মতিন উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যভিত্তিক এফসিআই (বিডি) লিমিটেডে সাড়ে তিন হাজার জনবল রয়েছে। এই প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ তিন কোটি মার্কিন ডলার।অ্যালান ডানকান এফসিআই (বিডি) লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তাসহ কাজের পরিবেশ ও সার্বিক উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।