ঢাকা-ইস্তাম্বুল পথে টার্কিশ এয়ারের উড্ডয়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্কিশ এয়ারলাইনস গতকাল রোববার থেকে ঢাকা-ইস্তাম্বুল-ঢাকা পথে উড়তে শুরু করেছে।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারের নতুন এই বিমান পরিবহন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর এরকুল এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হুসেইন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বিপণন ও বিক্রয়) সেজিন সাগলাম এবং ভাইস প্রেসিডেন্ট (বিপণন ও বিক্রয়) উফুক উগুর।উদ্বোধনী অনুষ্ঠানের আগে হজরত শাহজালাল বিমানবন্দরের সম্মেলন হলে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, টার্কিশ এয়ারলাইনস সোম, বুধ, শুক্র ও রোববার—এই চার দিন করাচি হয়ে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবে। এটি ঢাকা ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। বিজ্ঞপ্তি।