ঢাকা-ইস্তাম্বুল পথে ২৫ মার্চ টার্কিশ এয়ার সরাসরি উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস আগামী ২৫ মার্চ ঢাকা-ইস্তাম্বুল পথে সরাসরি ফ্লাইট চালু করবে। বর্তমানে টার্কিশ এয়ারলাইনস দুই শতাধিক উড়োজাহাজ নিয়ে দুই শতাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।তুরস্কের প্রধানমন্ত্রী ২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন, যা বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর আগে টার্কিশ এয়ারলাইনস ২০১০ সালের ডিসেম্বরে ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে ফ্লাইট চালু করে, তবে তা ছিল করাচি হয়ে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের মে মাসে ইস্তাম্বুল সফরের সময় তুরস্কের প্রধানমন্ত্রীর কাছে ঢাকা-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি তুলে ধরেন। টার্কিশ এয়ারলাইনসের ঢাকা-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। তথ্য বিবরণী।