ঢাকা উইমেন চেম্বারের নেতৃত্ব নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা এবং ২০১১-১৩ সাল মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজ ফারহানা আহম্মেদ।সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদে অন্যদের মধ্যে সাজেদা মিনহাজ জ্যেষ্ঠ সহসভাপতি, শরীফ সীন শেমবীল সহসভাপতি, ভীনা আহমেদ সাধারণ সম্পাদিক, নাজমা হুদা সাংগঠনিক সম্পাদিক ও শাহিনূর আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।