ঢাকা উত্তর কমিশনারেটে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ২০১০-১১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে।আলোচ্য অর্থবছরে এই কমিশনারেট স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, টার্নওভার কর ও আবগারি কর বাবদ মোট দুই হাজার ২৮ কোটি ৯৯ লাখ টাকা আদায় করেছে, যা এক হাজার ৮৫৫ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার (প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১৮১৫ কোটি টাকা) চেয়ে ১৭৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি।তবে আলোচ্য ২০১০-১১ অর্থবছরে এই কমিশনারেটের রাজস্ব আয় আগের ২০০৯-১০ অর্থবছরের এক হাজার ৪৬৯ কোটি টাকার চেয়ে প্রায় ৫৬০ কোটি টাকা বা ৩৮.০৮ শতাংশ বেশি। এই কমিশনারেট গত তিন অর্থবছরেই লক্ষ্যমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় করেছে। নিয়মিত মাসিক রাজস্ব পর্যালোচনা সভা আয়োজন এবং নিবিড় পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে এই কমিশনারেট রাজস্ব আদায়ে সাফল্য অর্জন করেছে। বিজ্ঞপ্তি।