ঢাকা উত্তর সিটি করপোরেশন ও আমরার মধ্যে ওয়াইফাই চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা নেটওয়ার্কস লিমিটেড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে গত মঙ্গলবার ওয়াইফাই-বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সিটি করপোরেশনের বেশ কিছু স্থানে হটস্পটের (বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার উপযোগী) মাধ্যমে তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে আমরা। ২০১৬ সালের মধ্যে সারা দেশে ১৫০০টির বেশি ওয়াইফাই হটস্পট স্থাপনে আমরার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. সাঈদ আনোয়ারুল ইসলাম ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সারফুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।