ঢাকা ও কলকাতার কর আইনজীবীদের মধ্যে মতবিনিময়
কলকাতা ট্যাক্সেস অ্যাপিলাট ট্রাইব্যুনাল ও কলকাতা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্প্রতি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আলাদা আলোচনা সভায় মিলিত হয়েছে।কলকাতায় অনুষ্ঠিত এ দুটি সভায় উভয় দেশের আয়কর আইন ও পদ্ধতি এবং আয়কর আইজনজীবীদের পেশার মানোন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয় করে একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।সভায় বাংলাদেশ ট্যাক্স ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, মো. খোরশেদ আলম, ফরিদ উদ্দিন আহমেদ, এ কে এম আজিজুর রহমান ও মো. হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।অন্যদিকে, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দেবী প্রসাদ লাল, কলকাতা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিমাদ্রি মুখোপাধ্যায়, সারাবিন্দু বিশ্বাস বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।