প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও দক্ষিণখান এবং গাজীপুর জেলার টঙ্গী, কোনাবাড়ী ও হেমায়েতপুরের ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারনাল অডিট বিভাগের প্রধান মো. সাজ্জাদ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুলাহিল কাফি, সাভার পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গনি, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাভার শাখাপ্রধান মো. ওমর হায়াত এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি