ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। আগের দিনের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৪৪ পয়েন্ট

দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৯১ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ২৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ৬১ কোটি টাকা কম। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১২৯ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২১৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম  কমেছে, বেড়েছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, ন্যাশনাল টিউবস, বিএসসি, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, জিকিউ বলপেন, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।