ঢাকা ও নারায়ণগঞ্জে এনসিসি ব্যাংকের দুটি এটিএম বুথের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেড ঢাকার প্রগতি সরণি ও নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডে দুটি নতুন এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার এটিএম বুথগুলোর উদ্বোধন করেন। বুথ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।উভয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওমর ফারুক ভূঁইয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন বুথগুলোতে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা এখন বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ উত্তোলন, ব্যালেন্স জানা, ইউটিলিটি বিল পরিশোধ, সংক্ষিপ্ত বিবরণী এবং পিন নম্বর পরিবর্তনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।