ঢাকা ও রাস আল খাইমাহে চলছে এয়ার আরাবিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের রাস আল খাইমাহ গন্তব্যে সরাসরি ফ্লাইট শুরু করেছে এয়ার অ্যারাবিয়া৷ উদ্বোধনী ফ্লাইটটি রাস আল খাইমাহ থেকে ১৫৭ জন যাত্রী নিয়ে গত মঙ্গলবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷
উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত এয়ার অ্যারাবিয়ার আবাসিক ব্যবস্থাপক বিক্রমজিৎ ঘোষ এবং এয়ার অ্যারাবিয়ার জিএসএ (জেনারেল সেলস্ এজেন্ট) ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশনের পরিচালক আবদুর রহিম৷ ওই রাতেই ১৬২ জন যাত্রী নিয়ে ফিরতি ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়৷
রাস আল খাইমাহর মনোনিত বিমান সংস্থা হিসেবে এয়ার অ্যারাবিয়া এখন থেকে এই গন্তব্যে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে৷ এ ছাড়া এয়ার অ্যারাবিয়া এখন ঢাকা থেকে শারজাহে দৈনিক দুটি ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে সপ্তাহে ১১টি করে ফ্লাইট পরিচালনা করছে৷ বিজ্ঞপ্তি৷