ঢাকা-কলম্বো পথে মিহিন লংকার উড্ডয়ন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিমান সংস্থা মিহিন লংকা গত রোববার থেকে ঢাকা-কলম্বো পথে বিমান পরিচালনা শুরু করেছে। মিহিন লংকার বিমান গতকাল উদ্বোধনী ফ্লাইটে কলম্বো থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ঢাকা আসে এবং ১০৩ জন যাত্রী নিয়ে কলম্বোর উদ্দেশে যাত্রা করে।শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সরাথ কে ভেরাগোডা, শ্রীলঙ্কা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সি মুনাসিংহে, বাংলাদেশে মিহিন লংকার জিএসএ উইংস এভিয়েশনের পরিচালক মিজানুর রহমান ও কাজী জহরুল কাইয়ুম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আগত যাত্রীদের অভ্যর্থনা জানান।ফ্লাইটটি উদ্বোধন উপলক্ষে যাত্রীদের জন্য ঢাকা-কলম্বো-ঢাকা রুটে ট্যাক্সসহ ৪৪৯ মার্কিন ডলার এবং ঢাকা-কলম্বো-মালে-কলম্বো-ঢাকা রুটে ট্যাক্সসহ ৫০৬ মার্কিন ডলার বিশেষ ভাড়া অফার করা হয়েছে। বিজ্ঞপ্তি।