ঢাকা-কলম্বো পথে সরাসরি বিমান চালুর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএলবিসিসিআই) সাত সদস্যের একটি প্রতিনিধিদল হরিকেশা ওইজেসেকেরার নেতৃত্বে সম্প্রতি ডিসিসিআইতে সাক্ষাত্ করে। অনুষ্ঠানে আবুল কাসেম খান বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশ সার্কের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আশানুরূপ নয়। সে জন্য তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে ঢাকা-কলম্বো সরাসরি বিমান যোগাযোগ চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পরিচালক রফিকুল ইসলাম খান, এম এ বাতেন, ইঞ্জিনিয়ার সৈয়দ মোশাররফ হোসেন, এম বশির উল্লাহ ভূঁইয়া ও এম আনওয়ারুল হক এবং এসএলবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি টিডি পাকির, সচিব লালিন্ড্রা ওইজিকন, কোষাধ্যক্ষ এস প্রবাগার, নির্বাহী পরিচালক মোসফিকুর রহমান, সদস্য কাজী জাভেদ ইসলাম ও কুসাল জয়াবর্ধনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।