ঢাকা-কাঠমান্ডু পথে উড়বে রিজেন্ট এয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-কাঠমান্ডু-ঢাকা পথে নতুন উড্ডয়ন চালু করছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। পাশাপাশি বিদ্যমান উড়ালপথগুলোতে উড্ডয়ন সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।
রিজেন্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ জুলাই থেকে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা পথে রিজেন্টের বিমানের উড়াল শুরু হবে এবং সপ্তাহে তিন দিন এ পথে নিয়মিত আসা-যাওয়া করবে। এ ছাড়া আগামী ১০ মে থেকে ঢাকা থেকে সিঙ্গাপুর পথে প্রতিদিন এবং ১৫ মে থেকে ব্যাংকক পথে সপ্তাহে চার দিন বিমান চলাচল করবে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে শিগগিরই ওমানের রাজধানী মাসকাট পথে উড্ডয়ন শুরু করা হবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে রিজেন্ট এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর হাবিব জানান, ১০ কোটি ডলারের সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন উড়ালপথ চালু ও বিদ্যমান পথে বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে।