ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট ইউএস বাংলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু করল বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ রোববার বেলা সোয়া তিনটায় ৭৬ জন যাত্রী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে এয়ারলাইনসটির একটি এয়ারক্রাফট।

এ যাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এর মাধ্যমে ইউএস বাংলা এয়ারলাইনস প্রথম আন্তর্জাতিক পথে যাত্রা শুরু করল।

সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটায় ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। আবার ফিরতি ফ্লাইট কাঠমান্ডু থেকে বিকেল ৫টা ১০ মিনিটে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয়মুখী যাত্রার (রিটার্ন) জন্য যাত্রাপ্রতি ভাড়া ১৩ হাজার ৯৯৯ টাকা। এক পথে যাত্রার জন্য ভাড়া নয় হাজার ৯৯৯ টাকা।