ঢাকা কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কাস্টম হাউস সদ্য সমাপ্ত ২০১০-২০১১ অর্থবছরে দুই হাজার ৮৯৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে দুই হাজার ৯৭৭ কোটি টাকা আদায় করেছে। যা আলোচ্য বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৮২ কোটি টাকা এবং আগের অর্থবছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।বিশ্ববাজারে মন্দাভাব, তীব্র জনবল সংকট, উচ্চতর আদালতে মামলার দীর্ঘসূত্রতার মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও রাজস্ব আদায়ে এ অর্জন সম্ভব হয়েছে। মূলত দ্রুত পণ্য খালাস ত্বরান্বিতকরণ, কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, উন্নত মনিটরিং ব্যবস্থা, যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ, খালাস-পরবর্তী নিরীক্ষা এবং সর্বোপরি অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে। যা আগামীতে উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।