ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সিঙ্গার প্লাস শপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটার ইসিবি চত্বরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন সিঙ্গার প্লাস শপের যাত্রা শুরু হয়েছে। শপটিতে সিঙ্গারসহ স্যামসাং, বেকো, স্কাইওয়ার্থ, পৃথী, ডেল-এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যসামগ্রী পাওয়া যাবে। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এইচ এম ফাইরোজ শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, মার্চেন্ডাইজিং ম্যানেজার আবরারুর রহমান, সেলস ম্যানেজার মো. রফিকুল হাসান, মাহমুদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।