ঢাকা ক্যান্টনমেন্টে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ বিমানবাহিনীর সৌদি কলোনি গেটে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ চালু করা হয়েছে।বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ এনামুল বারী এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় বিমানবাহিনীর ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার কমোডর মো. নাঈম হাসান, বিমানসচিব এয়ার কমোডর এহসানুল গণি চৌধুরী, পরিচালক (অর্থ পরিদপ্তর) গ্রুপ ক্যাপ্টেন এ কে এম রফিক উদ্দিন এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।