প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাব লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড ৭ ডিসেম্বর সোমবার একটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করেছে। এর ফলে এখন থেকে ঢাকা ক্লাবের সদস্যরা অনলাইন ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ক্লাবের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। ঢাকা ক্লাবের পক্ষে নির্বাহী কমিটির সদস্য (অর্থ ও হিসাব বিভাগ) নাজিম উদ্দিন আহম্মেদ এবং সিটি ব্যাংকের পক্ষে চিফ ইনফরমেশন অফিসার আজিজুর রহমান চুক্তিপত্রে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহ্মুদ এবং সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ও ব্যাংকের প্রধান নির্বাহীসহ আমন্ত্রিত অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।