ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের জন্য ২০টি গাড়ি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেট ওয়াল মোটরস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের জন্য ২০ ইউনিট হাভাল গাড়ি গতকাল সরকারের সেতু বিভাগের কাছে হস্তান্তর করেছে।প্রতিষ্ঠানটির পক্ষে শাফিন আহমেদ জানান, গুরুত্বপূর্ণ এই প্রকল্পের পরিবহন-সহযোগী হিসেবে গ্রেট ওয়াল মোটরসই প্রথম চীনা প্রস্তুতকারক হিসেবে বাংলাদেশের সরকারি খাতে অন্তর্ভুক্ত হলো। বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরসের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে এইস অটোস। দেশের শতকরা ৯০ ভাগ উৎপাদন কারখানা ঢাকা-চট্টগ্রাম করিডরে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ক্রমশ বেড়ে চলছে এবং প্রতিদিন ৪০ হাজারের বেশি মালবাহী গাড়ি চলাচল করছে এই পথে। এর ফলে অস্বাভাবিক যানজট হচ্ছে, অতিরিক্ত সময় লাগছে এবং দুর্ঘটনা বাড়ছে।এই প্রকল্প ঢাকা-চট্টগ্রাম যাত্রাপথে প্রায় তিন ঘণ্টা সময় কমিয়ে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।