ঢাকা চেম্বার আইএসও সনদ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ইংল্যান্ডের কোয়ালিটি ইনস্টিটিউটের সহযোগিতায় আইএসও ৯০০১:২০০৮ সনদ অর্জন করেছে।অস্ট্রেলিয়ান বিজনেস ইমপ্রুভমেন্ট ফার্ম এসএআই গ্লোবাল লিমিটেড ডিসিসিআইকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নের জন্য এ সনদ দেয়। গত বুধবার ডিসিসিআইয়ে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জাস্টিন লেন্স লি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান এসএআই গ্লোবালের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইফতেখার মাহমুদের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন।ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান বলেন, ঢাকা চেম্বার বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সংগঠন হিসেবে এ সনদ লাভ করেছে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সংগঠন এ সনদ প্রাপ্তির জন্য ডিসিসিআইকে ধন্যবাদ জানান। ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক রফিকুল ইসলাম খান, এম এ বাতেন, মো. ইয়াদ আলী ফকির এম বশির উল্লাহ ভূঁইয়া, টি আই এম নূরুল কবীর, মাহবুব আনাম, নেসার মাকসুদ খান, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, আসিফ ইব্রাহীম, কে জি করিম, এম এস সেকিল চৌধুরী, নাসির হোসেন, মো. সিরাজুল ইসলাম, প্রাক্তন সভাপতি আর মাকসুদ খান, বেনজীর আহমেদ, সাইফুল ইসলাম এবং এম এ মোমেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।