ঢাকা চেম্বারের গুলশান সেন্টার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগঠনের সদস্যসহ অন্য ব্যবসায়ীদের দ্রুত সেবা দিতে গুলশানে একটি ব্যবসায়িক কেন্দ্রের উদ্বোধন করেছে ঢাকা চেম্বার। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত সোমবার রাতে এই ‘ডিসিসিআই গুলশান সেন্টার’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ উপস্থিত ছিলেন। হোসেন খালেদ বলেন, গুলশান সেন্টার থেকে ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি অন্য ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়িক সেবা দেওয়া হবে।
বিজ্ঞপ্তি