ঢাকা চেম্বারের নতুন উদ্যোক্তা প্রকল্প কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন দুই হাজার উদ্যোক্তা তৈরির প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে কাল বুধবার। ঢাকায় এটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবুল হামিদ।
ঢাকা চেম্বার এ বছরের ২৫ মে সংবাদ সম্মেলন করে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্পটির ঘোষণা দেয়। অন্যদিকে নতুন উদ্যোক্তাদের ঋণসুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক কোটি টাকার একটি তহবিল গঠন নিয়ে এখন কাজ করছে। এ ছাড়া অন্যান্য ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণসুবিধা পাওয়ার চেষ্টা চলছে।
নতুন উদ্যোক্তাদের সব তথ্য ঢাকা চেম্বারের ওয়েবসাইটে (www.dcci.org.bd) এবং নতুন উদ্যোক্তাদের ওয়েবসাইটে (www.business.org.bd) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।