ঢাকা চেম্বারের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউএজ গ্রুপের কর্ণধার আসিফ ইব্রাহিম ২০১১ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। খবর বাসসের।টি আই এম নূরুল কবীর ঊর্ধ্বতন সহসভাপতি এবং নাসির হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই পরিচালনা পর্ষদ গতকাল ডিসিসিআইয়ের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় তাদের দায়িত্ব গ্রহণ করে।ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা হলেন এ এস এম মহিউদ্দিন মোনেম, ওসমান গণি, খাইরুল মজিদ মাহমুদ, কে এম এস মনজুরুল মাহমুদ, আবছার করিম চৌধুরী ও এম আবু হোরায়রা।