ঢাকা চেম্বারের নতুন সভাপতি সবুর খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান মো. সবুর খান। আর রুমনি ট্রেডার্স ও নাহিয়ান ইন্টারপ্রাইজের প্রধান নির্বাহী নেসার মাকসুদ খান জ্যেষ্ঠ সহসভাপতি এবং ফজল ওয়ার অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আবসার করিম চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত সংগঠনের ৫১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা হলেন আবদুস সালাম, রিজওয়ান-উর রহমান, হুমায়ুন রশীদ ও মো. শোয়েব চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুর খান নব্বইয়ের দশকের শুরুতে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেন। তাঁর ড্যাফোডিল গ্রুপের অধীনে ড্যাফোডিল কম্পিউটার্স, ড্যাফোডিল সফটওয়্যার, জবসিবডি ডট কম প্রভৃতি প্রতিষ্ঠান আছে। নেসার মাকসুদ খান ২০০৯ সালে ম্যাকস রিনিউএ্যাবল এনার্জি কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। আবসার করিম চৌধুরী দুই মেয়াদে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।