ঢাকা ডাইংয়ের রাইট নাকচ করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ডাইং ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ঘোষিত রাইট শেয়ার নাকচ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়, প্রতিষ্ঠানটি রাইট ইস্যুতে এসইসির (রাইট ইস্যু) আইন ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকা ডাইংয়ের পরিচালনা পর্ষদ গত ২ জানুয়ারি ১:১ রাইট শেয়ার প্রদানের ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে এই রাইট ইস্যুর উদ্যোগ নেওয়া হয় হয়। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্ধারণ করা হয়। পরে ইজিএমে অবশ্য প্রিমিয়াম ১০ টাকা কমিয়ে প্রতিটি রাইট শেয়ারের দাম ২০ টাকা নির্ধারণ করা হয়।