ঢাকা ডাইংয়ের রাইট শেয়ার ছাড়ার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ডাইং জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ১:১ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম পড়বে ৩০ টাকা, যার মধ্যে প্রিমিয়াম থাকবে ২০ টাকা। বিষয়টি প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা এবং নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে। প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডে ১২ জানুয়ারি।