ঢাকা ডায়নামাইটসের স্পনসর লাফ্স গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের সঙ্গে অন্যতম প্রধান স্পনসর হয়েছে এলপি গ্যাসের শ্রীলঙ্কান কোম্পানি লাফ্স গ্যাস। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ডায়নামাইটসের অফিসে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাফ্স গ্যাস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড সিইও সাঈদুল ইসলাম, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) নাজির লতিফ এবং ঢাকা ডায়নামাইটস টিমের উচ্চপদস্থ কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বিজ্ঞপ্তি