ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব নাকচ করে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়, প্রতিষ্ঠানটি রাইট ইস্যুতে এসইসির (রাইট ইস্যু) আইন ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এসইসিতে খোঁজ নিয়ে জানা যায়, রাইট শেয়ার ছাড়তে গেলে কোম্পানির ঋণমানের (ক্রেডিট রেটিং) তথ্য দিতে হয়। কিন্তু কোম্পানিটি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবের সঙ্গে তা দিতে ব্যর্থ হয়েছে।তাছাড়া রাইট শেয়ারের বিপরীতে প্রিমিয়াম (অভিহিত মূল্যের অতিরিক্ত অর্থ) চাইলে পূর্ববর্তী তিন বছর ধারাবাহিকভাবে মুনাফা করার প্রমাণ দাখিল করতে হয়। কিন্তু ঢাকা ডায়িং তা দেখাতে পারেনি। তাই কোম্পানির প্রস্তাব অনুমোদন দেয়নি এসইসি।